Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার নন্দীগ্রামে আসামিসহ পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় আহত

BN DESK
09 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী উপ-পরিদর্শক ও গ্রেফতারকৃত আসামি আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের তালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।

নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাড়াদিগর গ্রামের মৃত ছলেমান মন্ডলের ছেলে সাজাপ্রাপ্ত আসামি মোশারফ হোসেনকে (৬৫) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন সহকারী উপ-পরিদর্শক আব্দুর রউফ।

গ্রেফতারের পর আসামিসহ মোটরসাইকেল যোগে তদন্ত কেন্দ্রে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার ওপর পড়ে যান। এতে পুলিশ সদস্য ও গ্রেফতারকৃত আসামি দুজনই গুরুতর আহত হন।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মহিউদ্দিন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও আসামিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেই।  বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং দুজনই শঙ্কামুক্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার নন্দীগ্রামে আসামিসহ পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় আহত

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার