Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

বগুড়ার নন্দীগ্রামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিষপানে আতিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে দারিয়াপুর গ্রামে আলী আকবরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরের দিকে সবার অজান্তে দুই সন্তানের জননী আতিয়া খাতুন বিষপান করে অসুস্থ হয়ে যায়। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম বলেন, আতিয়া খাতুন নামে এক গৃহবধূর আত্মহত্যা খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, এই আত্মহত্যার ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

বগুড়ার নন্দীগ্রামে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যা

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার