Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সিমলা-পন্ডিতপুকুর আঞ্চলিক সড়কের ভাটরা ইউনিয়নের থালতা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ইজিবাইক চালক আব্দুল করিম (৪০) শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চালক করিমের নিকটাত্নীয় বাদশা মিয়া জানান, গতকাল মঙ্গলবার বিকেলে করিম তার ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি নন্দীগ্রামের পন্ডিতপুকুর এলাকায় এক অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ছবি দেখে আমি করিমকে চিনতে পারি। পরে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে শনাক্ত করি।

এ বিষয়ে আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার