Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
28 January 2026, 02:01 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দলগাছা-নামুইট এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের তামিম নিহাল (১৮) ও নাটোরের লালপুর উপজেলা সদরের মিজানুর রহমান লেমন (১৮)। লেমন নন্দীগ্রাম তার মামার বাড়িতে বসবাস করতেন। 

স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলযোগে তারা সিমলা বাজার থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছিলে পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের বাবার নাম এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার