Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে জরিমানা

BN DESK
21 January 2026, 11:32 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে জাহিদ হাসান (১৯) নামে এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সে শাজাহানপুর উপজেলা সদরের আব্দুল বাছেদের ছেলে। প্রকাশ্যে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।

আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মৎস্যসম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রকাশ্যে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মাছ বিক্রেতা জাহিদ হাসানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ২০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে জরিমানা

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার