নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীর ওড়ানা পেঁচিয়ে মুজাহিদ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাগদহ গ্রামে এ ঘটনা ঘটে। মুজাহিদ ওই গ্রামের মোত্তালেব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা তার আত্মীয়ের বাড়িত বেড়াতে গেলে তিনি স্ত্রীর উপর অভিমান করে সবার অজান্তে নিজ বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দুপুরের খাবারের সময় হলে আত্মীয়রা মুজাহিদকে তার বাড়িতে ডাকতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।