Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার নেতাদের ঐক্যে থাকার নির্দেশ তারেক রহমানের

BN DESK
09 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস: বগুড়ার নেতাদের ঐক্য থাকার  নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। পরে বৈঠকে উপস্থিত একাধিক নেতারা করতোয়াকে এ তথ্য জানিয়েছেন। তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সম্ভাব্য প্রার্থীদের কথা শুনতে নয়াপল্টনে ডাকেন তারেক রহমান। গতকালের বৈঠকে

বগুড়ার ৭টি আসনের মধ্যে থেকে ৫ টি আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে  বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি সোলাম মোহাম্মদ সিরাজ,বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপি নেতা সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান হারেজ, ডাঃ শাহজান আলী, ফজলুল বারী তালুকদার বেলাল, মোর্শেদ মিল্টন,  এমআর ইসলাম স্বাধীন, তৌহিদুল ইসলাম মামুন, শহিদুন্নবী সালাম, ফজলুর রহমান খোকন, শহিদুল ইসলাম বাবলু প্রমুখ। উল্লেখ্য, এরআগে বগুড়ার আরও ২টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলেছেন তারেক রহমান।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার নেতাদের ঐক্যে থাকার নির্দেশ তারেক রহমানের

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার