Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা

BN DESK
21 January 2026, 09:45 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর শিবগঞ্জ উপজেলায় অবৈধ মাটি কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

গতকাল মঙ্গলবার উপজেলার কিচক ইউনিয়নের চিলইল ও আটমুল ইউনিয়নের পুটখুর এলাকায় অবৈধ মাটি কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, বালুমহাল ও ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে ১লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন রোধে এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। উল্লেখ্য গত ১৫ জানুয়ারি দৈনিক করতোয়ায় এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছিল।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার