Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার মাহাস্থানে মাজার জিয়ারত করে মান্না’র নির্বাচনী প্রচারণা শুরু

BN DESK
25 January 2026, 11:33 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে মাজার জিয়ারতের পর এবার বদলে দাও বাংলাদেশ এই শ্লোগানে নির্বাচনী কার্যক্রম শুরুর ঘোষণা দেন তিনি।

মাজার জিয়ারতে মাহমুদুর রহমান মান্না দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে নির্বাচনী কার্যক্রম শুরুর প্রাক্কালে তিনি বলেন, বিরাট রক্তের নদী পাড়ি দিয়ে আমরা নির্বাচনের দরজায় এসে গেছি। এর পর তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন। মাহমুদুর রহমান মান্না বলেন, শিবগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যেই আমি এই নির্বাচনে লড়ছি।

এরপর তিনি মহাস্থানগড় এলাকায় উপস্থিত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রতীক ‘কেটলি’ মার্কায় ভোট প্রার্থনা করেন। প্রচারণা শুরুর সময় নাগরিক ঐক্যের বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার মাহাস্থানে মাজার জিয়ারত করে মান্না’র নির্বাচনী প্রচারণা শুরু

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার