Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে আ’লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

BN DESK
20 December 2025, 10:40 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা বিন্নাচাপড় গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ (৪৫), গোহাইল ইউনিয়নের খাদাশ পশ্চিমপাড়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগ সদস্য রেজাউল করিম (৪৩) এবং আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৩৫)।

এদের মধ্যে গতকাল শুক্রবার রাতে মাসুদ পারভেজ এবং গত বৃহস্পতিবার রাতে রেজাউল করিম ও ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার ওসি মুহা: তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে আ’লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার