Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে আ’লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার

BN DESK
18 December 2025, 09:32 PM পড়তে ১ মিনিট

‎শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’র বিশেষ অভিযানে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বেজোড়া ও লতিফপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত কাজেম প্রামাণিকের ছেলে ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের বনবিষয়ক সম্পাদক ইমান আলী (৫২) এবং উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ১৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মোমিনুল ইসলাম (৪২)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মুহ. তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে আ’লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার