Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে খেলায় আমন্ত্রণ না পাওয়ায় পিস্তল বের করে হুমকি, পরে আটক

BN DESK
10 December 2025, 10:46 AM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় পিস্তলসহ স্থানীয়দের হাতে আটক হয়েছে ফেরদৌস কবির সনি (২৬) নামে এক যুবক। একটি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ না পাওয়ার জেরে সে পিস্তল বের করে গুলি করার হুমকি দিলে এলাকাবাসি তাকে আটক করে। সোমবার দিবাগত রাত পৌঁনে ১২টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে পিস্তলটি আসল নয়, এটি খেলনা পিস্তল।

জানা গেছে ‘বেজোড়া যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল। যুব সংঘের সভাপতি রুবেল হোসেন জানান, নাইট ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রণ না পাওয়ায় ফেরদৌস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাউন্ড বক্স ভাংচুর শুরু করে। এ সময় উপস্থিত লোকজন বাধা দেয়।

এপর্যায়ে সনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা সনিকে পিস্তলসহ আটক করে ও পিটুনি দেয়। সংবাদ পেয়ে কৈগাড়ি  পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পিস্তলসহ সনিকে আটক করে থানায় নিয়ে যান।’   কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানান, ‘পিস্তলসহ সনি নামের এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত পিস্তলটি খতিয়ে  দেখা হয়েছে।

সেটি একটি খেলনা পিস্তল ছিল। শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটকের ঘটনায় বেজোড়া দক্ষিণ পাড়া এলাকার আজিজার রহমানের ছেলে ফেরদৌস কবির সনি (৩৫)কে প্রধান আসামি করে এজাহার নামীয় দুইজন সহ অজ্ঞাতনামা ৩-৪জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন বেজোড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী সাহেরা বেগম (৫৫)।

শাজাহানপুর থানার ওসি মোহা: তৌহিদুল ইসলাম জানান, মারপিট ও ভয়ভীতি প্রদর্শণ করায় মামলা রেকর্ড করে ফেরদৌস কবির সনিকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে খেলায় আমন্ত্রণ না পাওয়ায় পিস্তল বের করে হুমকি, পরে আটক

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার