Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

BN DESK
26 November 2025, 11:29 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দেড় কেজি গাঁজাসহ শিবলু মিয়া (৩৬) নামের এক মাদককারবারি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া গ্রামের একটি ইট সোলিং রাস্তার ওপর থেকে শিবলু মিয়াকে আটক করেন।

আটকের সময় শিবলুর হেফাজতে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করে আজ বুধবার (২৬ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার