Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে গৃহবধূ ও দুই শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

BN DESK
30 November 2025, 10:08 PM পড়তে ১ মিনিট

বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিসাকান্দিতে গৃহবধূ সাদিয়া মোস্তারিনসহ তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় নিহত সাদিয়ার মা-বাবা, আত্মীয়-স্বজনসহ ভান্ডারপাইকা গ্রামের দেড় শতাধিক নারী-পুরুষ ও শিশু এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহতের স্বামী গ্রেফতারকৃত শাহাদৎ হোসেন কাজলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত উদঘাটনসহ হত্যাকারী শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, হত্যাকারীকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তারা প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানান।

মানববন্ধনে শাজাহানপুর উপজেলার ভান্ডারপাইকা গ্রামের নিহত সাদিয়ার বাবা মোফাজ্জল হোসেন, মা রাবেয়া সুলতানা ছাড়াও ওই এলাকার এনামুল হক আপেল, শাহ আলম, আরাফাত সোহেল, জালাল সরদার, লাভলু, আশরাফ আলী, গোবিন্দ, শরৎ কর্মকার, বিপ্লব, আব্দুর রাজ্জাক, আলী আশরাফ টুকু, পারভিন আক্তার প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি দহপাড়া গ্রামে স্বামী শাহাদাতের বাড়ির টিনসেট ঘর থেকে স্ত্রী সাদিয়া মোস্তারিনের (২২) ঝুলন্ত মরদেহ, তার তিন বছরের মেয়ে সাইফা ও সাত মাসের ছেলে সাইফের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই সেনা সদস্য স্বামী শাহাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। তিনি ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত ছিলেন এবং ঘটনার কয়েকদিন আগে ছুটিতে বাড়ি আসেন।

এদিকে মেয়েসহ নাতি-নাতনীকে নৃশংস হত্যার অভিযোগ এনে নিহত সাদিয়া মোস্তারিনের মা রাবেয়া সুলতানা গত বৃহস্পতিবার রাতে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদিয়ার স্বামী শাহাদাতের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়। মামলা দায়ের হওয়ার পর একমাত্র নামীয় আসামি শাহাদাতকে গ্রেফতার দেখিয়ে গত শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে গৃহবধূ ও দুই শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার