Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে দাঁড়িপাল্লার নির্বাচনি সরঞ্জাম পুড়িয়ে ফেলা ও হুমকির অভিযোগ

BN DESK
25 January 2026, 02:54 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং দাঁড়িপাল্লার নেতাকর্মীদের হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে দাঁড়িপাল্লার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক আব্দুল মতিন।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জানান। অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা মার্কার পোস্টার, ব্যানার ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনি কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান। শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি  গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে দাঁড়িপাল্লার নির্বাচনি সরঞ্জাম পুড়িয়ে ফেলা ও হুমকির অভিযোগ

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার