Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক!

BN DESK
09 December 2025, 01:17 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় পিস্তলসহ স্থানীয় জনগণের হাতে আটক হয়েছেন ফেরদৌস কবির সনি (২৬) নামের এক যুবক। একটি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে দাওয়াত না পাওয়ার জেরে তিনি গুলি করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে ‘বেজোড়া যুব সংঘ’ নামের একটি সামাজিক সংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল। যুব সংঘের রুবেল হোসেন জানান, দাওয়াত না পাওয়ায় ফেরদৌস কবির সনি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের সাউন্ড বক্স ভাঙচুর শুরু করে। এসময় উপস্থিত লোকজন বাধা দেন। এপর্যায়ে সনি নিজের বাড়িতে গিয়ে পিস্তল হাতে ফিরে এসে গুলি করার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা সনিকে পিস্তলসহ আটক করে পিটুনি দেন। সংবাদ পেয়ে কৈগাড়ি  পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১২টার দিকে পিস্তলসহ সনিকে আটক করে থানায় নিয়ে যান।   

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু সুফিয়ান জানানন, পিস্তলসহ সনি নামের এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত পিস্তলটি খতিয়ে দেখা হয়েছে। সেটি একটি খেলনা পিস্তল ছিল।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে পিস্তলসহ যুবক আটক!

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার