Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় বৃদ্ধা নিহত

BN DESK
04 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসচাপায় জহুরা বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার আড়িয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরা বেওয়া উপজেলার বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরা বেওয়া ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। আজ বুধবার সকাল ৭টার দিকে তিনি আড়িয়া বাজার স্ট্যান্ডে এ দোকান ও দোকানে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে বেলাল হোসেনের চা দোকানের সামনে পাকা রাস্তার ওপর দাঁড়াতেই পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৃদ্ধা জহুরা বেওয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।  শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় বৃদ্ধা নিহত

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার