Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন গ্রেফতার

BN DESK
10 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান সুমন (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে এবং চোপীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহনগর বাজার থেকে মেহেদী হাসান সুমনকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় পাকা রাস্তার উপর ঝটিকা মিছিল বের করাসহ রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই মামলা ছাড়াও সুমনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন গ্রেফতার

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার