Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আ.আজিজ নিহত

BN DESK
07 January 2026, 09:58 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ওরফে খোকা (৬৭) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার বীরগ্রাম স্ট্যান্ডের উত্তরে হাজিপাড়া নামক স্থানে বগুড়া-নাটোর সড়কে দাঁড়িয়ে থাকা একটি রড বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।

এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের মৃত কুড়ানু প্রামাণিকের ছেলে। গতকাল বুধবার বাদ যোহর নিজ বাড়ির পাশেই তার নামাজে জানাজা ও রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান, থানার ওসি মুহা: তৌহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মসল্লিবৃন্দ অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএনডিসি)’র অবসরপ্রাপ্ত গাড়ি চালক ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আ.আজিজ নিহত

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার