Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের আল আমিন এখন বিসিএস ক্যাডার

BN DESK
30 November 2025, 10:40 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ময়দানহাট্টা ইউনিয়নের বাকসন গ্রামের কৃষক ছামছুল ইসলাম রঞ্জুর ছেলে আল আমিন ইসলাম প্রবল ইচ্ছা শক্তি, ধৈর্য্য আর অধ্যবসায় দিয়ে জায়গা করে নিয়েছেন ৪৫তম বিসিএসে। সুপারিশপ্রাপ্ত হয়েছেন প্রশাসন ক্যাডারে। এ নিয়ে পরিবার ও প্রতিবেশীদের মাঝে বইছে আনন্দের বন্যা।

আল আমিন বাড়ি থেকে হেঁটে ৬-৭ কিলোমিটার দূরের স্কুলে যেতেন। নিজের পড়াশুনার খরচ জোগাতে করেছেন ৪-৫টি টিউশনি। কোন সীমাবদ্ধতা ও প্রতিকূলতাই দমিয়ে রাখতে পারেনি তাকে। ছোটবেলা থেকেই অদম্য মেধাবী আল আমিন পল্লী এলাকার প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তিসহ উপজেলায় ১ম স্থান, ৮ম শ্রেণিতে বৃত্তি অর্জন, এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন।

আল আমিন জানান, ছোটবেলা থেকে বাবা, মা এবং ভাই তাকে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। বড় ভাই মেডিকেলের শিক্ষার্থী থাকাকালীন প্রত্যেক সপ্তাহে বাড়ি এসে খোঁজ খবর নিতেন গাইড করতেন। তিনি বলেন, তার বাবা গ্রামের সাধারণ পরিবারের হয়েও উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চ্যালেঞ্জ নিয়েছিলেন।

ম্যাজিস্ট্রেট হওয়ায় স্বপ্ন ছিল কেন এমন প্রশ্নের জবাবে আল আমিন বলেন, ছোট বেলায় পাশের গুজিয়া হাইস্কুল মাঠে কোভিডকালীন ক্রিকেট খেলার সময় হঠাৎ মাঠে ম্যাজিস্ট্রেট প্রবেশ করে এমন সময় সবাই তাকে সম্মান করল, এটা দেখে তখন থেকেই ম্যাজিস্ট্রেট হওয়ায় স্বপ্ন ছিল। তিনি আরও বলেন, কর্মব্যস্ততার কারণে নিয়মিত পড়াশুনা চালিয়ে যাওয়া খুব কঠিন ছিল, তখন নিজেকে হতাশ মনে হয়েছিল কিন্তু হাল ছাড়েননি।

কাঙ্খিত রেজাল্টের পর অনুভূতি সম্পর্কে বলেন, এটা বলে বুঝানোর মত নয়। আনন্দে এসেছিল কান্না, প্রথমে জানিয়েছেন মাকে। মোবাইলে আনন্দে কেঁদেছেন মা-ছেলে। ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে তার। তরুণ প্রজন্মের উদ্দেশ্য তিনি বলেন, জীবনে সফলতার জন্য পড়াশুনা অধ্যাবসায়ের কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মের জন্য বোর্ড বই পড়া এবং বিভিন্ন ডিভাইস কম ব্যবহারের পরামর্শ দেন তিনি।

ময়দানহাট্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিক বলেন, প্রত্যন্ত গ্রাম থেকে বিসিএস প্রশাসনে সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমরা ইউনিয়নবাসী আনন্দিত। ইচ্ছা থাকলে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু করা যায়, এটি তার উদাহরণ।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের আল আমিন এখন বিসিএস ক্যাডার

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার