Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক মাসাধিকাল ধরে কর্মস্থলে অনুপস্থিত

R
নিজস্ব প্রতিবেদক
08 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শিবগঞ্জে রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক মাসাধিকাল ধরে কর্মস্থলে অনুপস্থিত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলী (৪৫) এক মাসেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বিঘ্নিত হচ্ছে এবং স্কুলটি পরিচালনা ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার স্কুলটিতে সরজমিনে দেখা যায় প্রধান শিক্ষক স্কুলে আসেন নি। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক এক মাসেরও বেশিদিন ধরে স্কুলে আসেন না।

আর সেই কারণে হেড স্যারের ক্লাসে নিয়মিত পাঠদান হচ্ছে না। তাদের আরও অভিযোগ প্রধান শিক্ষক না থাকার কারণে ৩ থেকে ৪ জন শিক্ষক বাদে অন্য শিক্ষকরাও নিয়মিত ক্লাস নেয়না। অপরদিকে কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ৫ আগস্ট শিবগঞ্জ থানার নাশকতা মামলা হয়েছে। মামলার পর থেকে তিনি স্কুলে আসেন না।

তবে সপ্তাহে একদিন যে কোন সময় স্কুলে আসেন এবং তার হাজিরা খাতায় স্বাক্ষর করেই চলে যান। নাম প্রকাশ না করার শর্তে ২ জন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক নিয়মিত না থাকায় স্কুল পরিচালনায় প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। প্রধান শিক্ষক ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

তবে স্কুলের অফিসের কাজে ব্যাস্ত থাকায় সপ্তাহে ১ থেকে ২ দিন স্কুলে আসতে পারেন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ জানান, তিনি শুনেছেন ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা হয়েছে। তবে তিনি স্কুলে নিয়মিত আসেন কী না সে বিষয়টি তার জানা নেই। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, ওই শিক্ষকসহ মামলার সকল আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক মাসাধিকাল ধরে কর্মস্থলে অনুপস্থিত

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার