Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

BN DESK
11 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকাসহ বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বাজার থেকে কীটনাশক কিনে প্রয়োগ করা হলেও পোকার হাত থেকে ধান ক্ষেত রক্ষা করা যাচ্ছে না। উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন ধান ক্ষেতের পোকা দমনের জন্য সু-পরামর্শ দেওয়া হচ্ছে কৃষককে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় পৌরসভাসহ ১২ ইউনিয়নে এবার ২০ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। উপজেলার কিচক ইউনিয়নের কৃষক করিম জানান, তার ২ বিঘা জমির আটমুল ইউনিয়নের মতিউরের ৩ বিঘা জমির মোকামতলা ইউনিয়নের ফারুকের আড়াই বিঘা জমির রায়নগর ইউনিয়নের আব্দুল হাইয়ের ৪ বিঘা জমির দেউলি ইউনিয়নের কাসেমের দেড় বিঘা জমির আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্টসহ বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে।

স্থানীয় কীটনাশক ব্যবসায়ী রায়হান ও মতিউর জানান, কীটনাশকের দোকানে ধান ক্ষেতে পোকা দমনের জন্য বেশি ওষুধ বিক্রি হচ্ছে বর্তমানে। তাদের ধারণা প্রথম পর্যায়ে ওষুধ প্রয়োগ করা হলেই পোকা দমন সহজেই হতে পারে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিতোষ চন্দ্র রায় জানান, ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকাসহ বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে ঠিকই তবে পোকা দমনের জন্য মাঠ পর্যায়ের কৃষকদের সু পরামর্শ দিয়েছেন। এতে করে দ্রুত পোকা দমন হচ্ছে।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে আমন ধান ক্ষেতে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার