Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে জুলাই যোদ্ধা সুমাইয়ার চিকিৎসার দ্বায়িত নিলেন তারেক রহমান

BN DESK
09 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জের কিচক ইউনিয়নের বাসিন্দা ও জুলাই যোদ্ধা সুমাইয়া মোস্তাকিম আফিয়া থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যুশয্যায়। তার পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় বন্ধ হয়ে গিয়েছিল তার চিকিৎসা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কিচকের ধারিয়া গ্রামে সুমাইয়ার বাড়িতে গিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুমাইয়ার বাড়িতে গিয়ে ১ লাখ টাকা সহায়তা প্রদান করেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি গভীরভাবে মর্মাহত হয়ে তাৎক্ষণিক মানবিক উদ্যোগ নেন এবং সুমাইয়ার চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন। সহায়তা পেয়ে সুমাইয়া ও তার পরিবার তারেক রহমান ও মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে জুলাই যোদ্ধা সুমাইয়ার চিকিৎসার দ্বায়িত নিলেন তারেক রহমান

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার