Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন বিধবা শেফালী

BN DESK
07 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে আশ্রায়ন প্রকল্পের একটি ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ঘরটি যে কোন সময় ধসে পড়ার আশংকা করা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে ওই ঘরে বসবাস করছেন বাক প্রতিবন্ধী দুই সন্তান নিয়ে বিধবা শেফালী রানী দাস (৬৬)।

উপজেলার ধোন্দাকোলা গ্রামে আশ্রায়ন প্রকল্পের ৪২ টি ঘর নির্মাণ করা হয়েছে। শেফালী রানীর ঘরের দেয়ালে ও মেঝেতে ছোট বড় আকারে অসংখ্য  ফাটল দেখা দিয়েছে।  শেফালী রানী ৩ মেয়ে ২ ছেলে সন্তানের জননী। ৮ বছর আগে তার স্বামী মারা যান। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ৩ মেয়ে কে বিয়ে দিয়েছেন। ছোট ২ ছেলে বাক প্রতিবন্ধী কোন কাজ কর্ম করতে পারে না।

গ্রামে গ্রামে ভিক্ষা করে ২ সন্তান নিয়ে তার জীবন চলে। ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানের কাছে ঘোরাঘুরি করেও তার নামে ভাতা কার্ড হয়নি । স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম জানান বিষয়টি তার জানা নেই।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে ওই বিধবার ঘর মেরামত ও ভাতা কার্ডের ব্যবস্থা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ  ব্যবস্থা নিবেন।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছেন বিধবা শেফালী

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার