Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণ সংযোগ ও নির্বাচনী সভা

BN DESK
23 January 2026, 11:10 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম দিনব্যাপী ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণ-সংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন।

তিনি সকালে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা, অর্জুনপুর, আকন্দপাড়া, গরিবপুর, ছয়ঘড়িয়াপাড়া, দহিলাসহ কয়েকটি গ্রামে গণ সংযোগ করেন। পরে বিকেলে বিহার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ণ বিএনপির আয়োজনে নির্বাচনী সমাবেশে যোগদান করে।

বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সামাবেশে এমপি প্রার্থী মীর শাহে আলম ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, উপজেলা কৃষক দলের সভাপতি ও বিহার ইউপি সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, অধ্যাপক নজরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান প্রমুখ।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণ সংযোগ ও নির্বাচনী সভা

B
BN DESK | 23 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার