Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

BN DESK
06 December 2025, 10:42 PM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে শিবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান।

শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেদ, সাবেক আমির মাওলানা আব্দুল হালিম বিপ্লব।

উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা মোয়াজ্জেম হোসেন, এড. সাকিল উদ্দিন, সুলতান মাহমুদ, সাদিকুর রহমান, মেহেদী হাসান প্রমুখ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি। এসময় তিনি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার