Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বাড়ছে

BN DESK
04 December 2025, 10:39 PM পড়তে ১ মিনিট

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে কৃষকদের দিন দিন আগ্রহ বাড়ছে। একবার উৎপাদন খরচে ২ থেকে ৩ প্রকার সাথী ফসল করছেন কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মোকামতলা, দেউলি, সৈয়দপুর, ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর, রায়নগর ইউনিয়ন ও পৌর সভার অংশিক এলাকায় সাথী ফসল উৎপাদন করা হচ্ছে বেশি।

সাথী ফসল হিসাবে খিড়া, পিঁয়াজ, মিষ্টি লাউ, কপি, আলু, মুলা ও বিভিন্ন প্রকার শাক রয়েছে। এছাড়া আদা ও হলুদ ক্ষেতের মাচায় করলা, শিম, পটল, ছাচি লাউ চাষ করেছেন চাষিরা। ফসলের জমির চতুর্থ দিকে অহর কালাইও চাষ করা হচ্ছে।

কৃষক মাজেদ তবিবর আকবর সহ কয়েকজন কৃষকরা জানান, সাথী ফসলে কম খরচে উৎপাদন বেশি হয় এবং তারা লাভবান বেশি হচ্ছেন। সাথী ফসল উৎপাদনে কৃষি অফিসের মাঠ কর্মকর্তাদের পরামর্শ নিয়ে থাকেন তারা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান সাথী ফসল উৎপাদনে কৃষকের বেশি লাভ হচ্ছে বলেই দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান সাথী ফসল সহ বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের মাঠপর্যায়ে সঠিক ও সুপরামর্শ দেওয়া হয়।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বাড়ছে

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার