Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শিবগঞ্জে ৭ মাস পর গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন

BN DESK
11 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

মোকামতলা ( বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের রেখা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর ৭ মাস পর আজ রোববার (১২ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুনের উপস্থিতে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রেখা বেগম উপজেলার মোকামতলা ইউনিয়নের সাতআনা চাকলমা গ্রামের ইসমাইল হোসেন শামীমের স্ত্রী।

জানা যায়, রেখা বেগম গত ২৫ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান। এরপর স্বামীর পরিবারের লোকজন তার মরদেহ দাফন করেন। অপর দিকে রেখা বেগমকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তার বড় বোন দিবা বেগম রেখার স্বামী ইসমাইল হোসেন শামীম, শাশুড়ি শান্তনা ও দেবর সোহানকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআই‘র এস আই আবু এনাম হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য রেখা বেগম মৃত্যুকালে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবারের লোকজন জানান।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শিবগঞ্জে ৭ মাস পর গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার