Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে অটোচালক বক্কর হত্যা মামলার আসামি গ্রেফতার

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে অটোচালক আবু বক্কর হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম নুরে আলম জুয়েল (৩৬), সে গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। গতকাল বুধবার দিবাগত রাত ৮টায় ঢাকা জেলার আশুলিয়া থানার ভাদাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে একই মামলায় কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে সুমন সরকার (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকায় আবু বক্কর তার নিজের ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে বাগড়ার তালপাড়ার একটি পুকুরে ফেলে রেখে যায়। নিখোঁজের ৮ দিনপর গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আবু বক্করের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় জুয়েল ও সুমনকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে অটোচালক বক্কর হত্যা মামলার আসামি গ্রেফতার

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার