Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে আ’লীগ নেতা মোহাম্মদ আলী গ্রেফতার

BN DESK
17 December 2025, 10:34 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত নাশকতা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলীকে (৫৫) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী উপজেলা আওয়ামীলীগের সদস্য, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামের মৃত আব্দুল গনি মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইব্রাহীম আলী বলেন, নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে আ’লীগ নেতা মোহাম্মদ আলী গ্রেফতার

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার