Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল কেটে কৃষকের ৫টি গরু চুরি

BN DESK
04 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কৃষকের গোয়াল ঘরের মাটির দেয়াল কেটে (সিঁধ কেটে) ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামের মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে রাজ্জাকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার প্রতিদিনের মতো গরু গোয়াল ঘরে তুলে দরজায় তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টা পর্যন্ত গরুগুলোর খোঁজখবর নেন তিনি। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের মাটির প্রাচীর কেটে ভেতরে ঢুকে চোরেরা সব গরু নিয়ে গেছে। তিনি আরও জানান, তার মাটির ঘরের পেছনের দেয়াল সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে।

এক রাতে এত সংখ্যক গরু চুরি হওয়ায় স্থানীয় খামারিরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। চুরি হওয়া গরু উদ্ধারে ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে গোয়াল ঘরের দেয়াল কেটে কৃষকের ৫টি গরু চুরি

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার