Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

BN DESK
11 November 2025, 07:00 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত নারীর ছেলে নজরুল ইসলাম আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাসন গ্রামের নজরুল ইসলামের সাথে একই গ্রামের জিয়াউর আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নজরুল ইসলামের মা ছায়েলা বেওয়া (৭০) রুপিহার পুকুরপাড়ে তাদের জমি থেকে মাসকালাই তুলতে গেলে জ্য়িাউরের লোকজন বৃদ্ধাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মারপিটসহ তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়।

বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার