Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৫

BN DESK
11 November 2025, 09:09 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হলেন-চাঁন মিয়া (২৭), আতিক (২৩), আলম (৪২), নাজমিন (২৪), আসমানি (২৫) ও আজমিনা (২২)। গতকাল সোমবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের খাঁগা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে বায়েজিদ (১৩) নামের এক শিশু তার সহপাঠীদের নিয়ে মাঠে ফুটবল খেলছিল। খেলার সময় বলটি পাশের জমির মধ্যে যায়। এসময় একই গ্রামের হালিম নামের এক ব্যক্তি ওই জমিতে পাখি শিকার করছিল। বলটি সেখানে যাওয়ায় পাখি উড়ে গেলে হালিম শিশু বায়েজিদকে মারধর করে।

মারধরের ঘটনায় বায়েজিদের মা হালিমের পরিবারের কাছে বিচার চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তিতে একই গ্রামের কাউসার আলী, আবু বক্কার, আবু তাহের ও হালিমা বিবি বায়েজিদদের বাড়িতে অতর্কিত হামলা চালালে ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় নাজমিন ও আসমানিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

হালিমের মা হালিমা বলেন, বল নিয়ে ধানের জমির মধ্যে দিয়ে যাচ্ছিল তাকে নিষেধ করায় সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে দু’জনে মধ্যে মারামারি হয়। পরে মিমাংসা করার জন্য বসার পর আবার হট্টগোল শুরু হয়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত ৫

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার