Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত

BN DESK
11 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ট্রাকের ধাক্কায় ফেরদৌস (১৬) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহত ফেরদৌস বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে গরু বিক্রি করে ফেরার পথে ট্রাকটি উপজেলার ছোনকা এলাকায় পৌঁছলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ। এতে চালক সামান্য আহত হলেও হেলপার ফেরদৌস ট্রাকের ভেতরে আটকে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার