Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে দু’টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

BN DESK
29 November 2025, 09:37 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে র‌্যাব অভিযান চালিয়ে দু’টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদ (৩৪) নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। সে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামের আজিজের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল ৫টায় বগুড়া র‌্যাব-১২ শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের ভাই ভাই নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাহমিদ ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে পাচারকারী ফারুককে আটক করে। এসময় তার হেফাজত থেকে ১ কেজি ওজনের একটি কালো কষ্টি পাথরের ফ্রেমে খোদাই করা বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ফারুক আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানার তালম ইউনিয়নের লাউতা গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এসময় ফারুককে গ্রেফতার দেখিয়ে দু’টি বিষ্ণু মূর্তি উদ্ধার করে বগুড়ায় নিয়ে আসা হয়।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত দু’টি বিষ্ণু মূর্তির আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে দু’টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার