Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে নাশকতা মামলা দুই আ’লীগ কর্মী গ্রেফতার

BN DESK
27 December 2025, 12:28 AM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের দুই কর্মী সাইফুল ইসলাম (৪০) ও রানা মাহমুদকে (৩২) গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সাইফুল পৌরশহরের টাউনকলোনী (দ্বারকিপাড়া) এলাকার জহুরুল ইসলামের ছেলে ও রানা উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজানী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর বাজার এলাকা থেকে রানা মাহমুদ একইদিন দিবাগত রাত ১১টার দিকে টাউন কলোনী এলাকার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইব্রাহীম আলী বলেন, হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত নাশকতা মামলায় তদন্তে তাদের নাম আসায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ও রানাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলা দুই আ’লীগ কর্মী গ্রেফতার

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার