Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

BN DESK
09 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে মুরগি খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাবেয়া বেগম (৫৫) নামের এক মধ্যবয়সী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের দুদুর স্ত্রী।

প্রতিবেশী বেল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় রাবেয়া বেগম মুরগিগুলো ঘরে তোলার জন্য বের হন। একটি মুরগি খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি ঘরের পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম ময়নুদ্দীন বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার