Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি

BN DESK
05 December 2025, 10:41 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৫ ডিসেম্বর) গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ মধ্যপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সকাল ১০ টার দিকে তার কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে সকালে পৌর শহরের হাটখোলা বাজারে যান। এরপর মোটরসাইকেলটি বাজারের একপাশে রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলেন। বাজার শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবারও আরো দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌরশহরের খন্দকারপাড়া এলাকায় শাকিল আহমেদ তার বাসার সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। একই দিন বিকেল ৪ টার দিকে খন্দকার টোলা এলাকার মৃত গাজিউর রহমানের ছেলে মোহাইমিনুর রহমানের বাসার সিঁড়ির নিচে পালসার মোটরসাইকেল রেখে উপরতলায় বাসার ভিতরে যান।

বিকেল ৫টার দিকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ সকল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হওয়ায় এমন ঘটনা ঘটছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, চুরির ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার শেরপুরে ২৪ ঘণ্টায় ৩টি মোটরসাইকেল চুরি

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার