Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে

BN DESK
29 August 2026, 04:39 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ার সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। বাজারে আসা নতুন আলুর দাম অনেকটা কমে গেলেও পেঁয়াজের দামের উত্থান-পতনে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এছাড়াও কমেছে ডিমসহ সব ধরনের মুরগির দাম।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বগুড়ার ফতেহ আলী বাজারসহ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, বাজারে সরবরাহ বেড়েছে নতুন আলুর। আর সরবরাহ বাড়ায় প্রতি কেজি আলু মানভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়, আর পুরাতন আলু বিক্রি হচ্ছে মানভেদে ২০ থেকে ২৫ টাকায়। তবে বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম এখনও সাধারণ মানুষের নাগালে আসছে না।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বগুড়ার বাজারগুলোতে এই জাতের পেঁয়াজ প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা এবং পাতাপেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও কাঁচামরিচের কেজি ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ২০, ছিম, গাজর ও শশা ৫০, বেগুন ৪০ থেকে ৫০, টমাটো ৮০ থেকে ১০০, ঝিংগা ও করলা ৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়াও রসুন প্রতি কেজি মানভেদে ১০০ থেকে ১২০ এবং আদা ১৪০ টাকা কেজিতে বেচাকেনা হয়।

এদিকে বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। আমন মৌসুমের নতুন গুটিস্বর্ণা ও রঞ্জিত চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এছাড়াও বিআর-২৮ চাল ৫৬/৫৭, বিআর-৪৯ চাল ৬০, কাটারিভোগে চালের কেজিতে দুই থেকে এক টাকা পর্যন্ত দাম বেড়ে ৭২/৭৩, নাজিরশাইল ৮০/৮৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। আটা প্রতি এক কেজির প্যাকেট ৫৫ এবং ময়দা ৬৫ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

চিনির কেজি ৯৫ থেকে ১১০ টাকা, এক লিটার বোতলজাত সয়াবিন তেল দাম বেড়ে ১৯৫ এবং পাঁচ লিটার তেল ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের হালিতে দুই টাকা পর্যন্ত দাম কমে ৩৮ টাকা, দেশি মুরগির কেজি ৫২০, ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম কমে ১৪০ থেকে ১৫০ এবং ককরেল মুরগি ২৪০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

গরুর মাংস ৭২০/৭৫০ এবং খাসির মাংসের কেজি এক হাজার থেকে ১১শ’ টাকা। এদিন আড়াই থেকে তিন কেজি ওজনের সিলভার কার্প মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩০০ টাকা এবং দুই কেজি ওজনের রুই মাছ ৩শ’ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও টেংরা মাছ ৪০০ থেকে ৪৫০, পাবদা আকারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার