Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সান্তাহারে কলেজ ছাত্রের আত্মহত্যা

BN DESK
28 November 2025, 07:43 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় হানজালা (২০) নামে এক কলেজ ছাত্র গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার ছোট মালশন গ্রামে এ ঘটনা ঘটে। ওই কলেজ ছাত্র ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি একাদশ শ্রেনির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওইদিন দিবাগত রাত ১০ টার দিকে কলেজ ছাত্র হানজালা নিজ বাড়ির শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, প্রেম ঘটিত কারনে হানজালা তার বাবা-মা’র ওপর অভিমান করে এ ঘটনা ঘটায়। পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তদন্তকারী কর্মকর্তা টিএসআই আব্দুল মান্নান জানান, লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সান্তাহারে কলেজ ছাত্রের আত্মহত্যা

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার