Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সান্তাহারে চার কেজি গাঁজাসহ দুই যাত্রী গ্রেফতার

BN DESK
25 November 2025, 07:49 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে একটি স্কুল ব্যাগের মধ্যে চার কেজি গাঁজাসহ দুই যাত্রীকে স্থানীয়রা আটক করে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো-লালমনিরহাট সদর থানার দুরাকুটি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই এলাকার জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেন দুপুর দেড়টায় সান্তাহার জংশন স্টেশনের ৪নং প্লাটফর্মে দাঁড়ালে আমিনুল ও রাশেদুল নামে দুইজন যাত্রী একটা স্কুল ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে প্লাটফর্ম পার হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

সেখানে উপস্থিত থানা প্রশাসন, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যাগ খুললে দেখা যায় সেখানে কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো চার কেজি গাঁজা। তাৎক্ষণিক তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টা নিশ্চিত করে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত দুই মাদককারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সান্তাহারে চার কেজি গাঁজাসহ দুই যাত্রী গ্রেফতার

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার