Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোর গ্রেফতার

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

আদমদীঘি/সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১২ অক্টোবর) সকালে সান্তাহার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সান্তাহার হাসপাতাল কলোনী চা-বাগান এলাকার সাদ্দাম হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৯) দমদমা দক্ষিনপাড়ার নুরুল ইসলাম নুরুর ছেলে মুনজুরুল ইসলাম মজনু (৩৭)।

সান্তাহার ফাঁড়ির তদন্তকারি উপ পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত ২৩ সেপ্টেম্বর আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মাহবুর রহমানের সান্তাহার রাবেয়া প্লাজায় ভাড়া বাসা থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রি চুরি যায়।

এ ঘটনায় মামলা হলে পুলিশ চোর সনাক্তসহ মালামাল উদ্ধারে তৎপরতা চালায়। গত রোববার সকালে সান্তাহার রেলগেট এলাকা থেকে প্রথমে সোহাগকে আটক করার পর তার দেয়া তথ্যানুসারে অপর আসামী মুনুজুরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চোরাই ১টি সোনার আংটি ও ইমিটেশনের গলার হার উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সান্তাহারে চোরাই সোনার আংটিসহ দুই চোর গ্রেফতার

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার