Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সান্তাহারে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

BN DESK
18 December 2025, 06:57 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ সান্তাহার পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অসিত দেবনাথ বাপ্পা (৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে সান্তাহার সোনারবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অসিত দেবনাথ বাপ্পা সান্তাহার পৌরসভার পুরাতন বাজার এলাকার বিষ্ণ চন্দ্র দেবনাথের ছেলে। মামলার তদন্তকারী আদমদীঘি থানা উপ পরিদর্শক বাবুল আক্তার জানান, ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসের আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় উল্লেখিত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত অসিত দেবনাথ বাপ্পাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সান্তাহারে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার