Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

BN DESK
01 December 2025, 09:12 PM পড়তে ১ মিনিট

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: সান্তাহারের কায়েতপাড়া গ্রামে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে।

সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে ৪টি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশি টেংরাসহ দেশিয় বিভিন্ন জাতের মাছ চাষ করতে অর্ধ কোটি টাকা খরচ হয়েছে। মাছগুলোও বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠে। রাতে কে বা কারা  আমার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে।

সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে প্রতিবেশিরা আমাকে খবর দিলে আমি এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। প্রথমে আমি ধারনা করছিলাম গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পরে দেখি বিষ প্রয়োগ কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার