Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সাবগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে তারেক রহমান

BN DESK
30 October 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সাবগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার : বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ওই তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ওই তিন পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, হাসনাইন নাহিয়ান সজিব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সাবগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে তারেক রহমান

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার