Logo
ট্রেন্ডিং: জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কেন্দ্রীয় মাঠে খেলতে যাওয়া কিশোর-তরুণদের ইস্যুতে যা জানালেন ডাকসুর সর্বমিত্র ইসরাইলি মন্ত্রীর গাজা দখলের আহ্বান  আজ লক্ষ্মীপুর রামগঞ্জে যাচ্ছেন এনসিপির নাহিদ ও আসিফ

বগুড়ার সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া এ নিষেধাজ্ঞার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে শত কোটি টাকা অর্জনের একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রাগেবুল আহসান ও তার স্ত্রীর বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সাবেক এমপি রিপু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার