Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সারিয়াকান্দিতে বসতভিটা জবর দখল ও হুমকির অভিযোগ : সংবাদ সম্মেলন

BN DESK
06 December 2025, 09:39 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে বসতভিটা জবর দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) ওই উপজেলার হিন্দুকান্দি গ্রামের অরুণ কুমার সাহা এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, হিন্দুকান্দি গ্রামের আব্দুল হামিদ সরদার সাবেক পৌর মেয়র ও (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং তার ছেলে নাহিদ হাসান, মোত্তালিব ও মৌ বেগম উচ্ছেদ মামলা দায়ের করে তাদের হয়রানি করে আসছে। মোকদ্দমা চলাবস্থায় তারা আদালতে আদেশ অমান্য করে বসতভিটা জবরদখল এবং রাতের আঁধারে রাস্তায় বের করে দিয়ে বাড়িঘর লুটপাট করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

গত ২৭ নভেম্বর আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে নিষেধাজ্ঞা আদেশ প্রদান করা হয়। নিষেধাজ্ঞার আদেশ হওয়ার পরেও তারা জোর করে নির্মাণ কাজ শুরু করে। ৩০ নভেম্বর আবেদন প্রেক্ষিতে নিষেধাজ্ঞার আদেশ বলবৎ রাখার জন্য সারিয়াকান্দি থানা অফিসারকে নির্দেশ প্রদান এবং আদেশ প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তারপরেও তারা আদালতের আদেশ অমান্য করে কালো টাকা ব্যবহার করে সন্ত্রাসী কায়দায় রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যায়। এ অবস্থায় তাদের হাত থেকে বাঁচতে, বসতভিটা ফেরত পাওয়ার জন্য এবং জীবনের নিরাপত্তা চেয়ে সবার সহযোগিতা কামনা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সারিয়াকান্দিতে বসতভিটা জবর দখল ও হুমকির অভিযোগ : সংবাদ সম্মেলন

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার