Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কেজি মাছ জব্দ

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই অভিযানে ৫০ পিস সরকার ঘোষিত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৫শ’ মিটার ইলিশ জাল জব্দ করা হয়। দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়।

এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, থানার উপ-পরিদর্শক সুমন প্রমুখ। অভিযান শেষে হযরত মুয়ায বিন আফ্রা (রা.) ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় ১৫ কেজি এবং দারুল এহসান হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় ৫ কেজি জব্দকৃত ইলিশ মাছ সরবরাহ করা হয়। এরপর জব্দকৃত নিষিদ্ধ জালগুলো উপজেলার কালিতলা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় জানান, মা ইলিশ সংরক্ষণ আইন বাস্তবায়ন করতে চলমান ২২ দিনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ কেজি মাছ জব্দ

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার