Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক এজিএমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

BN DESK
23 November 2025, 09:16 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : দুর্নীতি প্রতিরোধ আইনে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অন্তর্গত সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক এজিএম শামসুল হকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদি হয়ে গত ১৯ নভেম্বর এই মামলা দায়ের করেন। মামলাটি রেকর্ড করেন দুদক’র কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম।

জানা গেছে, ইতিমধ্যে মামলাটি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়েছে। মামালায় অপর ১০ আসামি হলেন-বগুড়া পবিস-২ সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক ওয়ারিং পরিদর্শক সাদিকুল ইসলাম, সাবেক এজিএম (ওএন্ডএম) সুলতান মাহমুদ, খোকা আকন্দ, শিপন প্রাং, লালমিয়া প্রাং, রাশিদুল ইসলাম, জাকিরুল ইসলাম, জাকির হোসেন, রেজাউল করিম ও রকেট প্রাং।

উল্লেখ্য, দুদক কর্তৃক দায়েরকৃত ওই মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে গত ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতারণা করে বিদ্যুৎ সংযোগের জাল লাইসেন্স ও উপজেলা সেচ কমিটির মূল রেজুলেশন যাচাই না করে গ্রাহকের দাখিলকৃত টেম্পারিংকৃত জাল রেজুলেশন দেখে তা সঠিক হিসেবে সত্যায়ন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক এজিএমসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার