Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সোনাতলায় কাঁচা মরিচের আমদানি, ভালো দাম পেয়ে কৃষক খুশি

BN DESK
29 November 2025, 06:59 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলার হাটে-বাজারে প্রচুর কাঁচা মরিচের আমদানি লক্ষ্য করা গেছে। ভালো দাম পেয়ে বেজায় খুশি ওই উপজেলার কৃষকেরা। সোনাতলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ করা হয়েছে। উপজেলার তেকানী চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের ৯টি চরে প্রচুর পরিমাণ আগাম মরিচ চাষ করা হয়েছে। চরাঞ্চলের সেই জমি থেকে ইতিমধ্যেই মরিচ তোলা শুরু হয়েছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) উপজেলার কাচারি বাজার ও পাকুল্লার মির্জাপুর এলাকায় এক শ্রেণির মুনাফা লোভী ফড়িয়া মহাজন চাটাই (পলিথিন) বিছিয়ে মরিচ কেনার জন্য পসরা বসিয়েছে। ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি চরাঞ্চলের শত শত কৃষককে ঘোড়ার গাড়ি ও ভাড়ে করে মরিচ নিয়ে এসে বিক্রি করতে দেখা গেছে। প্রতি মণ মরিচ ১৬শ’ থেকে ১৮শ’ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

এ বিষয়ে খাবুলিয়া চরের বাসিন্দা ছামছুল হক বলেন, এবার চরাঞ্চলের কৃষক বন্যার ধকল কাটাতে আগেভাগেই মরিচ চাষ করেছে। ফলনও হয়েছে বেশ ভালো। প্রতি বিঘা জমিতে ২২ থেকে ২৮ মণ মরিচ উৎপন্ন হয়েছে। বাড়ির পার্শ্ববর্তী তেকানীর কাচারি ও পাকুল্লা মির্জাপুরে গিয়ে এ সকল মরিচ বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে আমরা খুব খুশি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, পূর্ব বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দিতে প্রতিবছর রেকর্ড পরিমাণ জমিতে কৃষক মরিচ চাষ করে। চরাঞ্চলের প্রতিটি কৃষক জমিতে মরিচ চাষ করে থাকেন। এবার কৃষক ওই উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে মরিচ চাষ করেছে।

বর্তমানে বাজারে মরিচের দাম ঊর্ধ্বমুখী। এ এলাকার মাটি মরিচ চাষের জন্য উপযোগি। তাই প্রতি বিঘা জমিতে ২৪ থেকে ২৮ মণ মরিচ উৎপাদন হয়ে থাকে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সোনাতলায় কাঁচা মরিচের আমদানি, ভালো দাম পেয়ে কৃষক খুশি

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার